amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

‘কাঁচা বাদাম’খ্যাত অঞ্জলির নতুন ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৫, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

‘দ্য কাঁচা বাদাম গার্ল’খ্যাত অঞ্জলি অরোরা, যিনি কিছুদিন আগেও তাঁর কথিত ফাঁস হওয়া ‘এমএমএস’ ভিডিওর জন্য বেশ আলোচনায় ছিলেন, সম্প্রতি আবারও সাড়া ফেলে দিলেন একটি ভিডিওর মাধ্যমে। এটি একটি নাচের ভিডিও, যা দর্শকরা বেশ পছন্দ করেছেন।

কখনো পাঞ্জাবি, কখনো হিন্দি, কখনো আবার বাংলা গানের তালে তাল মিলিয়েছেন এই তারকা। কিছুদিন আগে ‘কাঁচা বাদাম’ গানের সঙ্গে তাল মিলিয়ে যে ভিডিওটি আপলোড করেন তিনি, তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিও থেকেই ‍মূলত বিশাল পরিচিতি পেয়ে যান তিনি। এরপর একটি ‘এমএমএস’ বিতর্কে পড়ে বেশ সমালোচনার মুখে পড়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ব্যঙ্গ-বিদ্রূপের মাঝে পড়েন।

তবে সেই বিতর্ক কাটিয়ে আবারও এক ভিডিওর মাধ্যমে নতুন করে ভাইরাল হলেন অঞ্জলি। ভিডিওটিতে অঞ্জলিকে একটি ক্রপ টপ আর জিনস পরিহিত অবস্থায় দেখা গেছে। ‘সাঁইয়া দিল মে আনা রে’ গানের তালে কোমর দোলাচ্ছেন তিনি। যদিও এই ভিডিওটি বেশ অনেক দিন আগেই আপলোড করেছিলেন অঞ্জলি। তবে সম্প্রতি ভিডিওটি ফের দর্শকদের মাঝে আলোড়ন ফেলে দিয়েছে।

ইতিমধ্যেই ইনস্টাগ্রামে অঞ্জলির অনুরাগীর সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। নাচের ভিডিওগুলো দেখে অনুরাগীদের অনেকে প্রশংসা করলেও কেউ কেউ বাজে মন্তব্যও করেছেন। অনেকেই তাঁর এমএমএসের বিষয়টি বারবার মনে করিয়ে দিচ্ছেন মন্তব্য করে।

সম্প্রতি ‘টি সিরিজ’ থেকে অঞ্জলির একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে। অঞ্জলির সঙ্গে দেখা যাবে বিশাল পাণ্ডেকেও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।