amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

পদোন্নতি পেলেন এএসপি শামীম আনোয়ার

অনলাইন ডেস্ক:
অক্টোবর ১৭, ২০২২ ১০:২২ পূর্বাহ্ণ
Link Copied!

অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া- রাউজান সার্কেলের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম (শামীম আনোয়ার)। আজ রবিবার (১৬ অক্টোবর, ২০২২) তিনিসহ পদোন্নতিপ্রাপ্ত ৬৯ জন পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উক্ত প্রজ্ঞাপনের ১৪নং কলামে উল্লিখিত পদে এএসপি শামীম আনোয়ারের পদোন্নতির তথ্য উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উক্ত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সরাসরি বা ইমেইল মারফত যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে। আজ সকাল থেকেই এএসপি শামীম আনোয়ারের পদোন্নতির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে অভিনন্দন জানানোর হিড়িক পড়ে নেটিজেনদের মধ্যে।

পুলিশ সূত্রে জানা যায়, এএসপি শামীম আনোয়ার ৩৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রামের রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালনের পূর্বে র‍্যাব-৯ সিলেটেও দক্ষতা ও সুনামের সাথে কাজ করেন। বিশেষত করোনাকালীন সময়ে তার মানবিক কর্মকান্ড দেশব্যাপী প্রশংসিত হয়। করোনা রোগীদের চিকিৎসায় তিনি র‍্যাব-৯ করোনা রেসপন্স এন্ড ম্যানেজমেন্ট টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

এএসপি মো. আনোয়ার হোসেন শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর ২০১৬ সালে বিসিএস (পুলিশ) সার্ভিসে যোগদান করেন। তিনি সারদা পুলিশ একাডেমি, রাজশাহী-তে ১ বছর মৌলিক প্রশিক্ষণ এবং চট্টগ্রাম জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও তিনি ঢাকার শাহবাগস্থ বিসিএস প্রশাসন একাডেমি থেকে ৬ মাস মেয়াদি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন।

এএসপি শামীম আনোয়ার খাগড়াছড়ি জেলার উত্তর বড়বিল গ্রামের আব্দুল মান্নান ও বিলকিস বেগম দম্পতির তৃতীয় সন্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।