amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দুই কূলই হারালেন রাজাপুরের সাবেক ইউপি সদস্য তারেক

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
অক্টোবর ১৮, ২০২২ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি জেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হতে ইউপি সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন মো. তারিকুল ইসলাম তারেক।

সোমবার (১৭ অক্টোবর) ঝালকাঠির রাজাপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেলা পরিষদের নির্বাচন ভোট গ্রুহণ হয়। এতে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলম সরফরাজ তালা প্রতীকে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হন। সাবেক ইউপি সদস্য মো. তারিকুল ইসলাম তারেক বক প্রতীকে ২৫ ভোট পেয়ে পরাজিত হন। ফলে তিনি দুকূলই হারালেন।

এই পরাজয়ের কারণে ভোটারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মো. তারিকুল ইসলাম তারেক জানান, রাজাপুরের অনেক ভোটার আমার সঙ্গে বেইমানি করেছেন। এজন্য বিজয় নিশ্চিত থাকলেও কৌশলগত কারণে পরাজয় হয়েছি। তবুও ৭৮টি ভোটের মধ্যে জনপ্রতিনিধিদের ২৫ ভোট পেয়েছি।

মো. তারিকুল ইসলাম তারেক আরো জানান, রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। তিনবার টানা ইউপি সদস্য নির্বাচনে জয়ী হয়েছি এবং তৃতীয়বারে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি।

গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলাম, কিন্তু আমি মনোনয়ন না পেলেও যিনি মনোনয়ন পেয়েছেন তারপক্ষে সর্বশক্তি প্রয়োগ করে প্রচার-প্রচারণায় অংশ নিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছি। ঝালকাঠি জেলা পরিষদ নির্বাচনে রাজাপুর উপজেলার সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় ইউপি সদস্য পদ থেকে অব্যাহতি নিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।