amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
অক্টোবর ২০, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুপারি পারতে গিয়ে গাছ থেকে পড়ে সিরাজ সিকদার (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০অক্টোবর) সকালে কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন জানান, রাতে বাড়ির পাশের অন্যের একটি বাগানে সুপারি পারতে গাছে ওঠেন দিনমজুর সিরাজ সিকদার। কয়েকটি গাছ থেকে তিনি সুপারি পারেন। একটি গাছ থেকে সুপারি পারার সময় গাছ ভেঙ্গে নিচে পড়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে স্থানীয়রা তাঁর লাশ দেখতে পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে বাগান থেকে লাশ উদ্ধার করে।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাছ থেকে পড়ে বৃদ্ধর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।