amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে কৃষক সমাবেশ

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২২, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কৃষি নির্ভর আমাদের এই সুজলা-সুফলা বাংলাদেশ। জিডিপিতে কৃষি খাত একটি বড় অংশ অবদান রাখছে। কিন্তুু করোনা মহামারী ও বৈশ্বিক যুদ্ধাবস্থার কারনে সমগ্র বিশ্বে এখন খাদ্য নিরাপত্তায় জোর দেওয়ার কথা বলা হচ্ছে।

মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল নাগরিককে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে “এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” মর্মে আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়নে জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ২২ অক্টোবর ২০২২ শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ” কৃষক সমাবেশ ও সেচযন্ত্র বিতরণ ” এর আয়োজন করা হয়।

উক্ত কৃষক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম এনামুল হক শামীম, মাননীয় উপ-মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয়।

বিশেষ অতিথি ছিলেন জনাব এ কে এম ইসমাইল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নড়িয়া;কৃষিবিদ মাতলুবর রহমান, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;জনাব মোঃ আবুল কালাম আজাদ, মেয়র, নড়িয়া পৌরসভা।

কৃষক সমাবেশে প্রধান বক্তা ছিলেন শরীয়তপুর জেলার জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ হাসান।

সমাবেশে প্রধান অতিথি নড়িয়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে জমি পতিত না রেখে চাষাবাদ করার জন্য অনুরোধ করেন। তিনি বলেন “স্বনির্ভর বাংলাদেশ গড়তে খাদ্য স্বয়ংসম্পূর্ণতার বিকল্প নেই। আর তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে সকলকে এগিয়ে আসতে হবে”।
জেলাপ্রশাসক বলেন ” পদ্মা সেতু উদ্বোধন পরবর্তী শরীয়তপুর জেলার কৃষি ভিক্তিক অর্থনীতি বিকাশের অপার সম্ভানা হাতছানি দিচ্ছে। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা প্রণয়নে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। প্রতি ইঞ্চি অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে হবে”।
আজকের কৃষি সমাবেশের সভাপতিত্ব করেন জনাব জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা নির্বাহী অফিসার, (অ.দা.), নড়িয়া। পর্যায়ক্রমে সকল উপজেলায় ও ইউনিয়নে সমাবেশ করে সমন্বিত কৃষি পরিকল্পনা গ্রহন করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।