amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২২ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির সুগন্ধায় মা ইলিশ শিকারের দায়ে তিন কিশোর জেলেকে জরিমানা

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
অক্টোবর ২২, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠির নলছিটি সুগন্ধা নদীতে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে তিন কিশোর জেলেকে ৫ হাজার টাকা করে মেট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (২২অক্টোবর) নলছিটি উপজেলা মৎস্য দপ্তর ও প্রশাসনের যৌথ অভিযানে সুগন্ধা নদীতে মা ইলিশ শিকারের সময় তাদের আটক করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।

আটককৃতদের মধ্যে একজন আসন্ন এইচএসসি পরীক্ষার্থী। বাকী দু’জনও ছাত্র। এরা হলো, উপজেলার মগড় ইউনিয়নের উজ্জ্বল (১৭), ওবায়দুল (১৬) ও মো. রাজিব(১৬)।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, সরকারী আদেশ শতভাগ প্রতিটাপালন করে মা ইলিশ রক্ষায় প্রশাসন সদা তাৎপর।

নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) সৈয়দ নজরুল ইসলাম জানান, মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞার ১৫তম দিনে তিনজন কিশোর জেলেকে আটক করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৮ জেলেকে দন্ড প্রদান করা হলো। অভিযানে ব্যাপক পরিমান কারেন্ট জাল জব্দ করে জন সন্মুক্ষে পুড়িয়ে ফেলা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।