amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৩ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ২৩, ২০২২ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৫ ব্যবসা প্রতিষ্ঠান কে অর্থদন্ড প্রদান করা হয়।

রোববার (২৩ অক্টোবর) বেলা ২ ঘটিকায় মাধবপুর বাজারের মুদি ও মিষ্টি দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার অধিদপ্তর।

এ সময় অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান কে সতর্ক করে দেওয়া হয়।

হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবানন্দ সিনহা অভিযান পরিচালনা করেন।র‌্যাব-৯ এর একটি দল অভিযান পরিচালনায় সহযোগী করেন।

মাধবপুর বাজারে ৪৩,৪০,৩৭ ধারায় যে সব ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়- যথাক্রমে -মেসার্স অজিত কুমার পাল স্টোর ৭ হাজার,গোপাল মিষ্টান্ন ভাণ্ডার ৮ হাজার, মেসার্স নারায়ণ পাল এন্ড বাদ্রাস ৭ হাজার,আদি গোপাল মিষ্টান্ন ভাণ্ডার ৫ হাজার, মেসার্স সততা মিষ্টান্ন ভাণ্ডার ১০ হাজার টাকা জরিমানা করা হয়ে।

হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান,বাজার মনিটরিং এর জন্য এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।