amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মারা গেলো বিশ্বের নোংরা মানুষটি

অনলাইন ডেস্ক:
অক্টোবর ২৬, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া ইরানের সেই আমু হাজি মারা গেছেন। ৬০ বছর ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী নোংরা মানুষ হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আমু পানি ও সাবান ভয় পেতেন। তার ধারণা ছিল, গোসল করলে তিনি অসুস্থ হয়ে যাবেন।

পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন শুধু এই ভয়েই ৬০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি। অবশ্য, তার ধারণাই অবশেষে সত্যি হলো। গোসল করার পর অসুস্থ হয়ে মারা গেলেন তিনি।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের দেজগা গ্রামে একটি ইটের তৈরি খুপরি ঘরে গর্ত বানিয়ে বসবাস করতেন আমু। যা অনেকটা কবরের মতো ছিল। তার গ্রামের লোকজন তাকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি হন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। কয়েক মাস অসুস্থ থাকার পর রবিবার তিনি মারা গেছেন।

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার প্রিয় খাবার সজারু। ছোটবেলা থেকেই তার এই অস্বাভাবিক পছন্দগুলোর কারণে মানসিক বিপর্যয় ঘটেছিল। বছরের পর বছর গোসল না করায় তার ত্বকেও পরিবর্তন আসে, ঝুল-কালি ও পুঁজের আস্তরণ তৈরি হয় তার চামড়ায়। তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।