amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের চুনারুঘাটে দ্রব্য মূল্য নিয়ন্ত্রনে প্রশাসনের অভিযানে ৫ টি প্রতিষ্ঠান কে অর্থদন্ড

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
অক্টোবর ২৭, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের চুনারুঘাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।বৃহস্পতিবার( ২৬ অক্টোবর)  দুপুর থেকে অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলায় প্রশাসন।

দ্রব্য মুল্য নিয়ন্ত্রনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।এসময়ে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় ৫ ব্যবসায়ীকে ১৮০০০ টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সিদ্ধার্থ ভৌমিক।

সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ এর একটি টিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।