amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৮ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

একাধিক মামলায় ১১বছরের সাজাপ্রাপ্ত আসামী শ্রীমঙ্গলে গ্রেফতার

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
অক্টোবর ২৮, ২০২২ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ জেলা পুলিশের অভিযানে ১১টি মামলাসহ মোট ১২টি মামলার ১১বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুদ্দুসকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। ৪ বছর পর শ্রীমঙ্গল থেকে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।

বৃহস্পতিবারহ (২৭ অক্টোবর)  হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)গোলাম মর্তুজার নির্দেশে এসআই ইয়াকুব হোসেনের নেতৃত্বে এএসআই শিবলু মজুমদার,এএসআই সোহেল দেবসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সবুজ বাগে শ্রীমঙ্গল র‍্যাব ৯এর সহযোগীতা সকাল সাড়ে এগারোটায় অভিযান চালিয়ে এই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়”।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী হলেন-হবিগঞ্জ সদর উপজেলার ৯নং নিজামপুর ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত আঃমন্নান মিয়ার পুত্র আব্দুল কদ্দুস মিয়া(৪৮)।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি হবিগঞ্জ এডিএম কোর্টের সাবেক পেশকার হিসাবে নিয়োজিত ছিলেন।

তিনি বিভিন্ন দূর্নিতী অনিয়ম অপরাধ ও জাল জালিয়াতির কার্যক্রমে জড়িয়ে ছিলেন। তার বিরুদ্ধে সর্বমোট ১২টি মামলা হয়।এবং ১১টি মামলায় তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে ১১বছর সাজা প্রদান করেন বিঞ্জ আদালত।

মামলায় সাজা প্রদানের পর থেকেই আত্মগোপনে চলে যায় আব্দুল কদ্দুস। এমনকি আশ্রয় নেয় শ্রীমঙ্গলে এবং সেখানেই দিনাতিপাত করতে থাকে ৪বছর ধরে। তার এমন অবস্থানের বিষয়ে খবর আসে হবিগঞ্জ সদর থানায়।

তাৎক্ষণিক সদর থানার ওসির নির্দেশে অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামী আব্দুল কদ্দুসকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থেকে বিকাল ৪টার দিকে সদর থানায় নিয়ে আসা হয়।

এবং আগামীকাল ২৮অক্টোবর (শুক্রবার )আদালতের মাধ্যমে আব্দুল কদ্দুসকে কারাগারে প্রেরন করা হবে বলে জানান পুলিশ!

হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)গোলাম মর্তুজার সাথে যোগাযোগ করা হলে তিনি গ্রেফতার এর সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।