amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৯ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
অক্টোবর ২৯, ২০২২ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাইয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ ইং উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ২৯ অক্টোবর) দুপুর ১০ ঘটিকায় থানা প্রাঙ্গণে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ নুনু মিয়ার সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক ( এস,আই) ফজলে রাব্বি এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মুক্তার হোসেন বেনু।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মাওঃ মহিবুর রহমান,স্বগত বক্তব্য রাখেন থানা পুলিশের পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) চম্পক দাম।

আলোচনায় অংশ নেন ডাঃ শামীম আহমেদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য মনিরুল আলম জসিম, বামৈ ইউনিয়ন পরিষদ( ইউ পি) চেয়ারম্যান আজাদুর রহমান ফুরুক,লাখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন,করাব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, মোড়ামুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম মোল্লা ফয়সাল, লাখাই প্রেস ক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ,বীরমুক্তিযোদ্ধা কেশবচন্দ্র রায়,ফজলে এলাহী ফরহাদ,লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম আনসার ভিডিপি কর্মকর্তাআব্দুল মোতালেব ,হপবিস এর সাবেক পরিচালক আব্দুল মতিন, পুলিশ পরিদর্শক( এস,আই) নুরুল বশর চৌধুরী, উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ম সম্পাদক শাহ রেজা উদ্দিন দুলদুল। সভায় বক্তাগন বলেন লাখাইয়ের আইন শৃংখলা পরিস্থিতি বর্তমানে যে কোন সময়ের তুলনায় ভাল।

এ অবস্থার আরো উন্নয়নের জন্য সকলের নিজ নিজ অবস্থান থেকে ঐক্য প্রয়াস চালাতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।