amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিজ্ঞান প্রযুক্তি কুইজ প্রতিযোগিতা পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত

মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি:
অক্টোবর ৩১, ২০২২ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ ২০২২ সভা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৩০ অক্টোবর) সকাল ১১ ঘঠিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও ) নাজরাতুন নাঈম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমি পরিচালক জগদীশ চন্দ্র দাশ তালুকদার এর পরিচালনায় উপস্থিতি ছিলেন উপজেলার কামিল মডেল মাদ্রাসা অধ্যক্ষ , মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক , শিক্ষক – শিক্ষিকা , সাংবাদিক ও কুইজ প্রতিযোগিতায় ছাত্র – ছাত্রী অংশ গ্রহন করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলা ভূমি সহকারী কমিশনার , আসমা বিনতে রফিক , উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুর রহমান , জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ আল মামুন , কামিল মডেল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাব উদ্দিন , শিক্ষক মাহমুদুর রহমান মামুন , ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ নুরুল হক , শিক্ষিকা মাহফুজা সুলতানা , ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার , নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মন্নান , শিক্ষক মোঃ হিরন মিয়া , বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা দেব যানী বর্ষা প্রমূখ ।

বক্তব্য শেষে উপজেলার ইসলামি একাডেমি এন্ড হাইস্কুলের চারজন ছাত্র- ছাত্রী এস এম মাশরুর রহমান (১০ ম), সাকিব হাসান মাহি (৯ ম) , নূরে আলম রিফাত (৯ ম), শফিকুল ইসলাম শাকিব (৯ম) প্রথম স্থান ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্রী বৃষ্টি রানী দাশ (১০ম ) দ্বিতীয় স্থান কুইজ প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তদের মাঝে সনদ ও সান্টিফিক ক্যালকুলেট পুরস্কার এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের প্রথম বর্ষ দরিদ্র এক ছাত্রকে বিনাবেতন লেখা- পড়া সুযোগ সুবিধা ও এক শেট বই হাতে তুলে দেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।