amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের লাখাইয়ে ‘কলেজ ছাত্রীকে ইভটিজিংয়ে যুবকের কারাদণ্ড প্রদান

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ৩, ২০২২ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব ইউনিয়নের এডভোকেট মোঃ আবু জাহির মডেল কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ইভটিজিং, উত্যক্ত করার দায়ে যুবক কে কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করেন।

বৃহস্পতিবার( ০৩ নভেম্বর) দুপুর ২:২০ ঘটিকায় ইভটিজিংয়ের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন।

তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান এবং জনসম্মুখে ইহা সন্দেহাতীতভাবে উদঘাটিত হয়।

উপস্থিত লোকজনের সাক্ষ্য ও আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় আসামী মোঃ লাদেন মিয়াকে দণ্ডবিধি, ১৮৬০ এর ৫০৯ ধারায় ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ (পাঁচশত) টাকা অর্থদন্ড অনাদায়ে ০২ (দুই) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্টকে সার্বিক সহযোগিতা করেন লাখাই থানা পুলিশের একটি দক্ষ টিম এবং বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা হৃদয় সূত্রধর।

দন্ডপ্রাপ্ত যুবক হলেন, মোঃ লাদেন মিয়া (২০) নামের এক যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেয়া হয়েছে।
লাখাই উপজেলার করাব ইউনিয়নের মনতৈল, গ্রামে লাদেন মিয়া( ২০) কে দদন্ডপ্রাপ্ত করা হয়।

মোবাইল কোর্টের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শরীফ উদ্দিন জানান যে, নারীর প্রতি যেকোন ধরণের অন্যায় ও বে আইনী আচরণ বন্ধে প্রশাসন সর্বদা সজাগ।
আগামীতেও জনস্বার্থে মোবাইল কোর্টের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।