হবিগঞ্জে ৫ নভেম্বর আসছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নূরসহ নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় গণ অধিকার পরিষদ এর কার্য্যালয়ে।গণ অধিকার পরিষদ এর বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান সদস্য সচিব আবুল হোসেন জীবন,পৌর শাখার আহবায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, যুগ্ম সচিব হুমায়ুন কবির,উপজেলা শাখার সভাপতি এম এ রকিব জালাল, সদস্য সচিব জাকারিয়া আহমেদ সহ নেতৃবৃন্দ দের দিক নিদর্শনা পরামর্শ প্রদান করেন।
এ সময় তিনি বলেন-এদেশের গণ মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা করা হয়।
ড. রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নূর এদেশের মানুষের ভোটাধিকার অধিকার নিশ্চিত করণসহ বিভিন্ন দাবি-দাবা আদায়ের জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছেন।
এই আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে তারা সারাদেশে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।ড. রেজা কিবরিয়া ও ভিপি নুরুল হক নূরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ হবিগঞ্জ সফর করবেন।
গণপরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গন অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন ড.রেজা কিরিয়ার ও ভিপি নুর।
হবিগঞ্জের সফরের বিষয়টি হবিগঞ্জের পুলিশ সুপারসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করেছেন গণ অধিকার পরিষদ।

