amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে মাধবপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র আতিকুল ইসলাম নিহত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ৪, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে আতিকুল ইসলাম মিশু (১৭) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন

নিহত যুবক মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ আতিকুল ইসলাম (১৭) সে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র। শুক্রবার( ০৪ নভেম্বর ২২) ইং মাধবপুর থানার পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দিন গত রাত (শুক্রবার) প্রায় ১টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে এই ঘটনা ঘটে। ছাতিয়াইন বিশ্বনাথ হাইস্কুল ও কলেজ মাঠে ওয়াজ শুনতে গিয়েছিল মিশু ও তারেক।

সেখান থেকে রাত দেড়টায় সময় তারা বাড়ি ফিরছিল।পথিমধ্যে শিমুলসহ কয়েকজন মিশুকে লক্ষ্য করে তার পেটে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হলে মিশু ও তারেককে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাবস্থায় আতিকুল ইসলাম মিশুর মৃত্যু হয়।

অপর বন্ধু তারেককে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। এই বিষয়ে মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, লাশের সুরতহাল সনাক্ত চলছে। পোস্টমর্টেমের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।