amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কাতারে ফাতেহায়ে ইয়াজদাহুম পালন করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি

অনলাইন ডেস্ক:
নভেম্বর ৫, ২০২২ ১১:১৬ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহম পালন এবং খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর স্মরণে এশায়াত মাহফিল করেছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ১৫৮ নং সানাইয়া শাখা।

শুক্রবার (৪ নভেম্বর) কাতার এর সানাইয়াস্থ শাখা কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ আকতার হোসেনের পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে পবিত্র নাতে মোস্তফা (দ.) পেশ করেন মাওলানা মুহাম্মদ ইরফানুল হক এবং পবিত্র ক্বছিদা শরীফ পেশ করেন যথাক্রমে সহ এশায়াত সম্পাদক মুহাম্মদ আনোয়ার পাশা ও সদস্য মুহাম্মদ শাহাদাৎ হোসেন।

কাতার কমিউনিটির জনপ্রিয় ব্যক্তিত্ব, ১৫৮ নং শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাবুদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ নাঈম উদ্দিন, এশায়াত সম্পাদক মাওলানা মুহাম্মদ ইরফানুল হক প্রমুখ।

এসময় কাতারস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

মাহফিলে বক্তারা বড় পীর গাউছুল আজম হযরত আবদুল কাদের জিলানী (রা.) এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে আলোকপাত করেন।

১৫৮ নং শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহাবুদ্দিন এর সমাপনি বক্তব্যের পর মিলাদ কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি ও কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেবের হায়াতে আবেদী, শেফায়ে দায়েমি এবং গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা নাঈম উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।