amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ লস্করপুরে আবাদ বৃদ্ধির ও কৃষি উপকরণ বিতরনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ৭, ২০২২ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে অনাবাদী পতিত জমি ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও তেল জাতীয় ফসল (সরিষা) আবাদ বৃদ্ধিকরণের লক্ষ্যে জৈব কৃষি উপকরণ বিতরণ এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (০৭ নভেম্বর) দুপুরে লস্করপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ইশরাত জাহান।

হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার, বর্ণালী পাল এর সভাপতিত্বে কৃষি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম,হবিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর।

লস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় গ্রামবাসী সহ অন্যান্য সুধিবৃন্দ।

এ সময় চরহামুয়া গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ সদর কর্তৃক বাস্তবায়নাধীন নিরাপদ সবজি গ্রামের শুভ উদ্বোধন করা হয়।এস এল সি প্রদর্শনী সিনজেন্টা এর শস্য কর্তন এর উদ্বোধন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।