হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে একটি মিলাদ অনুষ্ঠানে খাবারের আয়োজনকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার (৭নভেম্বর) বেলা ২ ঘটিকার দিকে তেঘরিয়ার দক্ষিণ গ্রামের বাসিন্দা ফারুক মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশের সুত্রে জানা যায় ফারুক মিয়া তার মৃত বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ বাড়িতে একটি মিলাদ ও কুলখানির আয়োজন করেন।
নারী ও শিশু সহ লোকজন খাবার খেতে থাকা অবস্থায় একদল লোক এসে খাবারের বিষয় নিয়ে বাকবিতন্ডায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় নারী পুরুষসহ একাধিক লোক জন আহত হন।
স্থানীয় দের মধ্যে থেকে খবর পেয়ে লাখাই থানার এক দল পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
এ বিষয়ে সিন্নি দোয়া ও খাবার অনুষ্ঠানে থাকা লোক জন জানান আমরা খাবার খেতে থাকা অবস্থায় অনেক লোকজন এসে হামলা চালায়।এ সময় একাধিক নারী পুরুষ মারাত্মক আহত হন।
হামলা ও সংর্ঘের বিষয় টি নিশ্চিত করেন লাখাই থানার ওসি তদন্ত চম্পক দাম।
তিনটা জানান, আমাদের সাথে যোগাযোগ করা হলে দ্রুত ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়। আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ উভয় পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে আটক করেছেন।

