amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৯ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে আন্তঃদ্বন্দ্বে পৌনে দুঘন্টা বন্ধ ছিলো বাস

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
নভেম্বর ৯, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাস শ্রমিক এবং টিকেট কাউন্টার ইনচার্জের দ্বন্দ্বে ঝালকাঠি-বরিশাল-রাজাপুর-ভান্ডারিয়া- কাঠালিয়াসহ ৮টি আঞ্চলিক রুটে বুধবার দুপুর দেরটা থেকে টানা পৌনে দুইঘন্টা বাস চলাচল বন্ধ ছিলো।

প্রত্যাক্ষদর্শী মটর শ্রমিক রমজান হাওলাদার এবং শোভন দাস জানান, বুধবার দুপুর দেড়টায় ঝালকাঠি মালিক সমিতির একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৫১৪০) পিরোজপুর থেকে ছেড়ে রাজাপুর মেডিকেল মোড়ে আসলে গাড়ির সুপারভাইজার রাকিব কাউন্টারে যাত্রীর টাকা আনতে গেলে কাউন্টার ইনচার্জ বাবুল মৃধা যাত্রীর টাকা কম দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার প্রতিবাদ করলে এক পর্যায়ে বাবুল মৃধা ঐ বাসের চালক এবং সুপারভাইজারকে মারপিট করে বেধে রাখে।

ঘটনার পরপরই ঝালকাঠি মটর শ্রমিক ইউনিয়ন ৮টি রুটের বাস চলাচল বন্ধ করে দেয়। পরে ঝালকাঠিতে একটি জরুরী সভা করেছে মালিক ও শ্রমিকরা। এই সভায় অভিযুক্ত বাবুল মৃধাকে কাউন্টার ইনচার্জের পদ থেকে অব্যাহতি দেয়া হয় এবং রাজাপুর মেডিকেল মোড়ে অবস্থিত টিকেট কাউন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনি তিনি বলেন, সিদ্ধান্তের পরেই দুপুর ২টা ৪৫ মিনিটে সব রুটে বাস চলাচল স্বাভাবিক হয়।

এবিষয়ে অভিযুক্ত মো. বাবুল মৃধা বলেন, কয়েকজন যাত্রী উক্ত বাসে টিকেট না কেটে উঠে। ঐ যাত্রীর টাকাতো আমার ক্যাশে নাই। আমি কিভাবে টাকা দিবো। আমি মোটেই যাত্রীর টাকা রেখে দেইনাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।