amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা খাদ্য কার্যালয়ে চুরির দায়ে গ্রেফতার-১

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১০, ২০২২ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা খাদ্য কার্যালয়ে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে।

চোরেরা কার্যালয়ের জানালা ভেঙ্গে কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।এ অভিযোগে উপজেলা সদরের পুরান তোপখানা মহল্লার মোতালিব মিয়ার ছেলে রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকালে হবিগঞ্জ জেলার চীফ জুডিশিয়াল আদালতের বিজ্ঞ বিচারিক রুবেলকে জেল হাজতে প্রেরণ করেন।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কোন এক সময় উপজেলা খাদ্য কার্যালয়ের জানালা ভেঙ্গে কম্পিউটারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় চোরেরা।

এতে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়েরের পর বুধবার অভিযান চালিয়ে রুবেল মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।

এঘটনার সাথে জড়িতদের নাম ঠিকানা প্রকাশ করে রুবেল!
এ তথ্য টি নিশ্চিত করেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।

তিনি জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে রুবেল এ চুরির ঘটনার সাথে জড়িতদের নাম বলেছে।চোরাইকৃত মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।