amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের লাখাইয়ে ৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড, ভেজাল পণ্য জব্দ

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১১, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাইয়ে বুল্লাবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা অর্থদন্ড ও নিষিদ্ধ ও নকল পন্য জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার(১০ নভেম্বর২২) ইং দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে বুল্লা বাজারে পাঁচ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেন।

লাখাইর বুল্লা বাজারে মিষ্টির দোকানগুলিতে ক্রেতাদের সাথে চরম প্রতারণার অভিযোগ পাওয়া গেছে একদিকে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া অন্যদিকে প্রতি কেজিতে কাগজের কার্টুন ব্যবহার করা হচ্ছে দুশত হতে আড়াইশ গ্রাম।
এতে করে ক্রেতা সাধারণ প্রতারিত হচ্ছে।
পচা বাঁশি ও বিভিন্ন অনিয়ম রোধকল্পে অভিযান পরিচালনা করেন।

দই বিক্রি করতে তাদের উৎপাদনের তারিখ ও মূল্য তালিকার স্টিকার লাগানোর কথা থাকলেও নির্দেশ মানছে না।
ভেজাল রোধে ওজনে কম দেওয়া মিষ্টির প্যাকেট নির্ধারিত ওজনের চেয়ে বেশি থাকার কারণে বুল্লা ভিতর বাজারের আদর্শ মিষ্টান্ন ভান্ডার কে তিন হাজার টাকা, পবীন্দ্র মিষ্টান্ন ভান্ডার কে ৩ হাজার টাকা।

গাফফার স্টোর কে ৬০০০ টাকা, রুবেল স্টোর কে ৫০০০ টাকা
শিফন স্টোর কে ৫০০০ টাকা জরিমানা করেন।
অভিযান কালে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাচ্চু বিড়ি ও নকল আকিজ বিড়ি জব্দ করা হয়।

এ সময় সহযোগিতা করেন র‍্যাব ৯ (শায়েস্তা) হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।