১২ বছর পূর্বে কর্মের উদ্দ্যেশ্যে দুবাই পাড়ী জমান নুরুল ইসলাম ফখর। সেই থেকে দুবাইয়ের আবিরের ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটে কর্মরত ছিলেন তিনি। গত ২৬ অক্টোবর নিজ কর্মস্থানে হটাৎ নুরুল ইসলাম ফখর ব্রেন স্ট্রোক করলে, দুবাই পুলিশ তাকে এম্ব্যুলেন্সে করে দুবাই ফাকিহ্ ইউনিভার্সিটি মেডিকেলে ভর্তি করেন। পরে চিকিৎসারত অবস্থায় নুরুল ইসলাম ফখর (৫৩) সাত নভেম্বর মৃত্যুবরণ করেন। শুক্রবার (১১ নভেম্বর) ১১ঃ৩০ দুবাই সোনাপুরের মেডিকেল ফিটন্যাস সেন্টারে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়েছিল।
তার দেশের বাড়ী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ছিপাতলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে। তার পিতার নাম মরহুম আবদুল মালেক। পাঁচ ভাই এবং চার বোনের মধ্যে দুবাই প্রবাসী প্রখর ছিলেন সবার বড়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে এবং এক স্ত্রী রেখে যান।
আজ ইউ এ ই সময় রাত ১২ টায় মরহুমের লাশ বাংলাদেশ বিমানে করে দেশের উদ্দ্যেশ্যে তার লাশ নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকাল নয়টায় চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তার লাশ পৌঁছাবে ।

