amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে গাঁজা ও অটোরিকশা সহ তিন যুবক আটক

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১২, ২০২২ ১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে গাঁজা ও অটোরিকশা সহ তিন যুবককে আটক করা হয়েছে।

বুড়িচং থানা ওসি মারুফ রহমান জানান,শুক্রবার (১১ নভেম্বর ২০২২) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় এসআই আব্দুর জব্বার ও এ এস আই নূর আলম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনাকালে ব্যাটারি চালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাসী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কিশোর অপরাধী দুই যুবককে আটক করে।

এসময় উক্ত অটোরিকশা জব্দ করে থানাতে আনা হয়। আটকৃত মোহাম্মদ রিফাত (১৫) ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার কবির হোসেনের ছেলে,অপরজন ফয়সাল আলম(১৪) একই এলাকার মোঃ মোরতুজের ছেলে।

একই দিনে শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় অভিযানকালে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ খলিল(২৭) নামের যুবককে আটক করা হয়।সে চট্রগ্রাম জেলার বাঁশখালি উপজেলার চাম্বুল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আটকৃত তিন মাদক ব্যবসায়ীকে থানায় মাদক আইনে মামলা রুজু করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।