amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জের লাখাইয়ে বীজ বিতরণের উদ্বোধন করলেন পরিকল্পনা মন্ত্রী

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধিঃ
নভেম্বর ১২, ২০২২ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরী ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান।

শনিবার( ১২ নভেম্বর) লাখাই উপজেলায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুরী ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,লাখাইয়ের যৌথ আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. মান্নান এমপি, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামীলীগ, হবিগঞ্জএ,ডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লাখাই, কৃষিবিদ মোঃ নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ।

ও অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন।অনুষ্ঠানে ৫ হাজারের ও বেশি কৃষক ও কৃষাণীদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাংলাদেশ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান বলেন, “সরকার কৃষিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। কৃষি বাঁচলে আমরা বাঁচব।

তাই মাননীয় প্রধানমন্ত্রী যেকোনো প্রকল্প নেয়ার সময় গ্রামের ও কৃষির উন্নয়ন মাথায় রেখে প্রকল্প নিতে নির্দেশনা দেন এবং সে অনুযায়ী বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

মাননীয় মন্ত্রী আরো বলেন, এক টুকরো জমিও পতিত এবং অব্যবহৃত না রেখে এই সার ও বীজ কাজে লাগিয়ে স্বয়ংসম্পূর্ণ হতে সবাইকে আহবান জানান”। বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, লাখাইয়ের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে লাখাইয়ের কৃষি ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।সরকারের প্রণোদনার ফলে লাখাই এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ ও বাবু সুভাষ আচার্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।