হবিগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।
শনিবার (১২ নভেম্বর) হবিগঞ্জে মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মতবিনিময় অনুষ্ঠানর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই আসনের সাংসদ সদস্য এডভোকেট আবু জাহির এমপি, বাহুবল নবীগঞ্জ আসনের সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি,হবিগঞ্জ পৌরসভা,মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি
রাসেল চৌধুরী ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ খান এর পরিচালনায় অনুষ্ঠানে হবিগঞ্জ জেলার সাংবাদিকগন ও জেলার ৯ টি উপজেলা থেকে সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
বাহুবল মডেল প্রেসক্লাবের অংশ গ্রহন করেছেন বিশিষ্ট সাংবাদিক সামসুদ্দিন মোঃ নুরুল ইসলাম নূর সভাপতি বাহুবল মডেল প্রেসক্লাব, আব্দুল মজিদ শেখ সাধারণ সম্পাদক প্রমুখ।
হবিগঞ্জ প্রেসক্লাবে এর পক্ষ থেকে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান ও অতিথিদের ফুলেল শুভেচছা বিনিময়ে করেন প্রেসক্লাবে সভাপতি ও সাধারন সম্পাদক।

