দীর্ঘদিন রোগে ভুগে মারা গেলেন সঙ্গীতশিল্পী আকবর। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজিউন। ইত্যাদি খ্যাত যশোরের রিকশাচালক আকবর জনপ্রিয়তা পেয়েছিলেন কিশোর কুমারের গান গেয়ে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবর স্ত্রী কানিজ ফাতেমা।
এর আগে, শনিবার (৫ নভেম্বর) দুপুরে গায়ক আকবরের শারীরিক অবস্থা আশঙ্কাজনকভাবে অবনতি হলে তাকে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনির অবস্থা খারাপ হওয়ায় গায়ক আকবরের শরীরে পানি জমে গিয়েছিল। সে কারণে এরই মধ্যে পচন ধরে নষ্ট হয়ে যায় তার ডান পা। যার ফলে সম্প্রতি তার এক পা কেটে ফেলতে হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

