amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৩ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১৩৮ করলেই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ১৩, ২০২২ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মেলবোর্নে বিশ্বকাপের ফাইনালে টস জিতে ইংল্যান্ড এদিন পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায়। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন বোলাররা। পাকিস্তান ২০ ওভার খেলে করে ১৩৭/৮ রান।

পাকিস্তানের ব্যাটাররা টুর্নামেন্টের শুরুর দিকে নড়বড়ে ছিলেন। কিন্তু শেষ চারের লড়াইয়ের আগে রানে ফিরেছিলেন ভাল মতই।  মেলবোর্নের উইকেটে পেসারদের পক্ষেই কথা বলে বেশি। আর পাকিস্তানের দলে যে ধরনের বিশ্বসেরা মানের পেসার রয়েছেন, মেলবোর্নে সেই রকমের ক্রিকেট খেলা সম্ভব। কিন্তু রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখা গেলো উল্টো চিত্র।

আদিল রশিদের দারুন স্পেলে পাকিস্তান অবশ্য বড় রানের লক্ষ্যমাত্রা দিতে পারল না ইংল্যান্ডকে। শেষ দিকে ইংল্যান্ডের বোলিং তান্ডবে পিচে দাড়াতেই পারেনি পাক ব্যাটাররা। শন মাসুদ ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন।

অধিনায়ক বাবর আজম সেমিফাইনে নিউজিল্যান্ডের সাথে ছাড়া এবারের বিশ্বকাপে ব্যাট হাতে পুরো ব্যর্থ। অনেকেরই বিশ্বাস ছিল, ফাইনালে রান করবেন বাবর। ইনিংসের শুরুতেও ইঙ্গিতও দিচ্ছিলেন, ঠিক তখনই বাজে এক শট খেলে ফিরলেন পাক-অধিনায়ক। ২৮ বলে ৩২ রান করে রশিদের বলে তার হাতে ক্যাচ দিয়ে আউট হন বাবর।

এই নিয়ে বাবর-রিজওয়ান জুটি পরপর দুই ফাইনালে ব্যর্থ। ১২ রান দিয়ে তিন উইকেট নেন স্যাম কারান। ইংল্যান্ডের জন্য লক্ষ্যমাত্রা ১৩৮ রান, এই ম্যাচ জিতে সুযোগ রয়েছে দ্বিতীয় বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সুযোগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।