ঢাকা সিলেট মহাসড়কে দুর্ঘটনা রোধে থ্রি হুইলার চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে থানা পুলিশ শায়েস্তাগঞ্জ।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন হাইওয়ে পুলিশ।
ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর থেকে বাহুবল উপজেলার বড়চর পর্যন্ত ৫৫ কিলোমিটার এলাকা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার আওতাধীন এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টসহ অভিযান অব্যাহত রয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে থ্রি-হুইলার আটক করা হয়।
এসময় বেশ কয়েকটি অটোরিকশা আটক করে মামলা দেওয়া হয়। এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম ভূঁইয়া বলেন,উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকে বিশেষ অভিযান পরিচালনা করছি।
নিষিদ্ধ থ্রি হুইলার অটোরিকশা, ইজিবাইক ও ইঞ্জিনচালিত তিন চাকার যান মহাসড়কের উঠলেই ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন।

