amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৭ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে বলাৎকারের শিকার এক শিক্ষার্থী

অনলাইন ডেস্ক:
নভেম্বর ১৭, ২০২২ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত মাদ্রাসা-ই তাহফিজুল কুরআন মাদ্রাসায় এক শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রাতে সবাই ঘুমিয়ে গেলে মাদরাসার শিক্ষক আঃরশিদ তার কক্ষে নিয়ে শিক্ষার্থীকে  মুখ ছেপে ধরে বলাৎকার করতো এবং বাবা মাকে বিষয়টি না বলার জন্য মেরে ফেলার হুমকি দিতো। ৭ বার বলাৎকারের পর ছাত্রটি অসূস্থ্য হয়ে পড়লে বাবা মায়ের কাছে সে ঘটনাটি খুলে বলে।

অভিযুক্ত শিক্ষক ফরিদগঞ্জ উপজেলার রুপসা ইউনিয়নের বাসিন্দা ।অভিযুক্ত শিক্ষক আঃরশিদ ২ বছর যাবত  এই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছে।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া বলেন, মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের অভিযুক্ত শিক্ষককে ছেড়ে দেয়ায় প্রধান শিক্ষককে পরিবারের অভিযোগে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আরো তথ্য বের করার চেষ্টা চলছে। অভিযুক্ত শিক্ষক আঃরশিদের বিরুদ্ধে মামলার  প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।