সাফল্য পেতে টুইটারের কর্মীদের এক ইমেইলের মাধ্যমে দীর্ঘসময় কাজ করার মানসিকতা না থাকলে টুইটার ছেড়ে দেওয়ার নির্দেশনা নিয়েছেন টুইটারের নতুন নির্বাহী ইলন মাস্ক। বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
আজকের মধ্যে এই নীতিতে অসম্মত কর্মীদের তিন মাসের বেতন প্রদানপূর্বক ছাঁটাই করা হবে বলে জানান ইলন মাস্ক। ইমেইলে মাস্ক বলেন,সাফল্য পেতে হলে টুইটারকে আরো কঠিন হতে হবে।
টুইটারের এ শীর্ষ নির্বাহী জানান, আরো বেশি পরিশ্রমের দ্বারা দীর্ঘ সময় কাজ করতে হবে। শুধু ব্যতিক্রমী কর্মদক্ষতা মূল্যায়নের যোগ্য হবে।
কর্মীরা জানায় ইমেইলের মাধ্যমে প্রেরিত নতুন নীতিমালাসংক্রান্ত লিংকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার মধ্যে ক্লিক করতে হবে। কর্মীরা যেদিন নতুন টুইটারের অংশ হিসেবে দেখতে চায় তবে এটি করতেই হবে।
বিভিন্ন এক্টিভিস্ট গ্রুপ বিজ্ঞানপনদাতাদের চাপ প্রয়োগের কারনে টুইটার প্রতিদিন তার রাজস্ব আয়ের ৪ মিলিয়ন ডলার হারাচ্ছে অভিযোগ করে প্রতিষ্ঠানটির অর্ধেক কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক।
এছাড়াও ইলন মাস্কের টুইটার অধিগ্রহণের পর কোম্পানিটির অনেক শীর্ষ নির্বাহী তাদের পদ ত্যাগ করেছেন। এ পরিস্থিতি টুইটারকে আরও অস্থিতিশীল করে তুলেছে। এ ছাড়াও মাস্কের অধিগ্রহণের পর বাসা থেকে কাজ করার সুযোগও হারিয়েছেন টুইটার কর্মীরা।

