amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের প্রথম গোলই বাতিল, প্রথম ম্যাচে স্বাগতিকদের হার ২-০ তে

স্পোর্টস ডেস্ক:
নভেম্বর ২১, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

অবশেষে চার বছরের দীর্ঘ অপেক্ষা শেষে আবার শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন দ্য আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে (২০ নভেম্বর) মুখোমুখি হয়েছে স্বাগতিক দেশ কাতার এবং ইকুয়েডর।

দোহার আল খোরে অবস্থিত আল বায়াত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছে ম্যাচটি। শেষ পর্যন্ত ভ্যালেন্সিয়ার জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পায় ইকুয়েডর।

যেখানে ম্যাচের শুরুতে স্বাগতিক কাতারের জালে বল জড়িয়েছে দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর। কিন্তু ভিআরে চেক করে গোলটি বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ৫ম মিনিটের মাথায় কাতারের অর্ধে ফ্রি কিক পায় লা ট্রিরা। সেখান থেকে ডি বক্সের জটলা থেকে বল পেয়ে যান ইকুয়েডরের অধিনায়ক ভ্যালেন্সিয়া। সেখান থেকে হেডে বল জালেও জড়ান এই ফুটবলার।

এরপর উদযাপনও শুরু করেন ইকুয়েডরের ফুটবলাররা। তবে রেফারি আরও নিশ্চিত হতে ভিএআরের আশ্রয় নেন। সেখান থেকে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।