amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২৬৮, বাড়তে পারে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক:
নভেম্বর ২২, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে পৌঁছেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এখন পর্যন্ত আরও ১৫১ জন নিখোঁজ এবং এক হাজারেরও বেশি আহত হয়েছেন।

বিএনপিবি মেজর জেনারেল সুহারিয়ন্তো বলেন, ভূমিকম্পের ফলে ২২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং ৫৮ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

তিনি বলেন, ভূমিকম্পে ১৩ হাজার ৭৮২ জন বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাইকে ১৪টি আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। এছাড়া দুই হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রসঙ্গত, সোমবার (২১ নভেম্বর) জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এর আগে গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাত ৯টা ৭ মিনিটে একই এলাকায় আফটার শক হিসেবে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলেও জানায় ইউএসজিএস।

বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত কয়েকদিনে দেশটিতে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ গত ১৬ নভেম্বর আঘাত হানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।