amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে এসআই এর কৃতিত্বপূর্ণ অর্জন

নিজস্ব প্রতিবেদেক:
ডিসেম্বর ৩, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুর সদর কোতয়ালী থানার এসআই মোঃ আহসান হাবীব-২ অল্প সময়ে পেশাগত দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় রংপুর রেঞ্জ ও জেলা পুলিশের পক্ষ থেকে তাকে চারটি ক্যাটাগরিতে সম্মাননা ও ক্রেষ্ট দিয়ে স্বীকৃতি প্রদান করা হয়েছে।

জানা যায়, তিনি ২০২২ সালের মে মাসে সামগ্রিক কর্ম বিবেচনায় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ এসআই এবং সেপ্টেম্বর মাসে রংপুর রেঞ্জের মধ্যে শ্রেষ্ট বিট অফিসার মনোনীত হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এছাড়া মে, জুন ও সেপ্টেম্বর এই তিন মাসে রংপুর জেলা পুলিশের এসআইদের মধ্যে শ্রেষ্ট এসআই হিসেবে মনোনীত হন।

এছাড়াও জুন ও সেপ্টেম্বর মাসে শ্রেষ্ট বিট অফিসার হিসেবে মনোনীত হয়ে বিরল কৃতিত্ব অর্জন করেন। এসআই মোঃ আহসান হাবীব-২ কোতয়ালী থানার পক্ষে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাইবান্ধায় অনুষ্ঠিত সিডিএমএস এ্যান্ড সিডিআর এ্যানালাইসেস বিষয়ে ছয় দিনের কোর্স শেষে দক্ষতা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মেধা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। তাঁর এই কৃতিত্বপূর্ণ অর্জনে গর্বিত কোতয়ালী থানাবাসী।

এসআই মোঃ আহসান হাবীব-২ ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারী কোতয়ালী থানায় যোগদানের পর থেকে অপরাধ দমন, অপরাধী শনাক্ত, সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতার, পেশাদার চোর, ডাকাত ও ছিনতাইকারীদের গ্রেফতারসহ চোরাই মালামাল উদ্ধার, মামলার রহস্য উন্মোচন, পেশাগত কাজে বিশেষ দক্ষতা ও সার্বিক আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ অবদান রাখায় তিনি এ ক্রেষ্ট ও সম্মাননা লাভ করেন। মেধাবী পুলিশ অফিসার মোঃ আহসান হাবীব-২ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। এরপর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) ও এমএসসি ডিগ্রি অর্জন করেছিলেন।

তিনি এসআই হিসেবে উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণ শেষে রংপুরের পীরগঞ্জ থানায় পিএসআই হিসেবে যোগদান করেন। কিছুদিন পরে তিনি কোতয়ালী থানায় যোগদান করেন। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশ নামক এলাকার সন্তান আহসান হাবীব।

সদর কোতয়ালী থানায় দুইজন এসআইয়ের নাম আহসান হাবীব হওয়ায় জুনিয়র হিসেবে তাকে আহসান হাবীব-২ নামে ডাকা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।