amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

যুবদল নেতাকর্মীদের গ্রেফতারে আরব আমিরাত বিএনপির নিন্দা

নিজস্ব প্রতিবেদেক:
ডিসেম্বর ৬, ২০২২ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

আরব আমিরাত বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সহ- সভাপতি নুরুল ইসলাম নয়ন সহ অসংখ্য নেতা কর্মীদের গ্রেফতারে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তারা বলেন সরকার প্রশাসন ও তাদের লেলিয়ে দেওয়া হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী সবাই একত্রিত হয়েও এই সুনামি কে কেউ রুখতে পারবেনা।

সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে সংগঠনের সিনিয়র সহ সভাপতি গোলাম মুস্তফার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন ও সাংগঠনিক সম্পাদক জামসেদ মুল্লার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আবুধাবি মহানগর বিএনপির সভাপতি ইসমাঈল হোসেন তালুকদার, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের সভাপতি সেলিম উদ্দিন সন্দ্বীপি, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন ৭১ এ স্বাধীনতার পর দেশ চালাতে ব্যর্থ হয়ে ৭৪ দুর্ভিক্ষ এনেছে আওয়ামিলীগ। আওয়ামিলীগ যেখানে ব্যার্থ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ে জিয়াউর রহমান সেখানে সফল, পরবর্তীতে শেখ হাসিনা যেখানে ব্যার্থ আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেখানে সফল। বর্তমানে আবার ও অবৈধ সরকার যেখানে আইন আদালত, প্রশাসন, দ্রব্যমূল্যের উর্ধগতি, বিদ্যুৎ সংকট, ব্যাংক তথা অর্থনৈতিক দেওলিয়াত্বের মাধ্যমে ব্যার্থ হয়েছে ইনশাআল্লাহ আগামীতে দেশনায়ক তারেক রহমান সেখানে সফল হবেন। প্রধান বক্তার বক্তব্যে প্রকৌশলী করিমুল হক বলেন আগামীর আন্দোলন হবে এক দফার আন্দোলন এই সৈরাচারি সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নই, বাংলাদেশ কে সব স্তরেই ফোকলা করে দিয়েছে এই সরকার। ইসলামি ব্যাংক সহ প্রায়ই ব্যাংক ই আজ দেওলিয়ার পথে। এই সরকারের কাছে কোন কিছুই নিরাপদ না। প্রধান আলোচক শাহিনুর শাহিন বলেন তারেক রহমানের ঘোষিত টেক ব্যাক বাংলাদেশ ও চল চল ঢাকা চল এই দুই কর্মসূচি কে যে কোন মূল্য সফল করতে হবে এর কোন বিকল্প নেই। তাই প্রত্যাকেরই নৈতিক ও ঈমানি দায়িত্ব এই প্রুগ্রাম কে সফল করা তিনি বলেন আমরা যারা প্রবাসী আছে প্রত্যকেই কমপক্ষে ১ জন লোককে স্পন্সর করব ঢাকা যাওয়ার জন্য। সংবর্ধিত অতিথি সেলিম উদ্দিন সন্দ্বীপি তার বক্তব্যে বলেন আমাদের জন্য এখন ডু অর ডাই সিচুয়েশন প্রতিবাদ অনেক করেছি এবার দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে কোন পরিস্থিতি মোকাবিলার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন সদ্য নবগঠিত আমিরাত বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে এস,এম,মোদাচ্ছের শাহ, শাহাদাত হোসেন সুমন, নাসির উদ্দীন চৌধুরী, ফরিদ আহমেদ শাহিন, মুজিবুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসাবে আরো যারা উপস্থিত ছিলেন শফিকুল আলম সজিব খান, জাকারিয়া রাশেদ, মনির খান, ভিপি ইলিয়াস, এরশাদ, সাহেদুল ইসলাম সাহেদ, মোহাম্মদ ইউনুস, শহিদুল হক আজমান, শহিদুল্লাহ, আবুল হাসেম সহ অনেকেই।
পরে নবগঠিত আহবায়ক কমিটির উপস্থিত নেতৃবৃন্দদের শুভেচ্ছা স্বারক প্রধান করেন সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা কর্মীরা। সব শেষে মাওলানা হাবিবুল্লাহ বিশেষ দোয়ার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ মুসলিম উম্মাহ ও বাংলাদেশের জন্য দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।