সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে আর্জেন্টিনাকে আটকেই রেখেছিল নেদারল্যান্ডস। তবে যে দলে লিওনেল মেসির মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে সে দলের চিন্তা কি। লিওনেল মেসির এক মুহূর্তের কারিশমায় শেষ পর্যন্ত গোলমুখ ভাঙল আকাশি-সাদারা।৩৫ মিনিটে মেসির বাড়ানো বলেই গোল করে দলকে এগিয়ে নেন নাহুয়েল মলিনা।
অথচ ম্যাচের ৩০ মিনিট পার হয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের কেউই। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার সঙ্গে আক্রমণে পিছিয়ে ডাচরা। আর্জেন্টিনার বিপরীতে নেদারল্যান্ডস শট নিয়েছেন ১টি। ৫৮ শতাংশ সময় ডাচদের পায়ে বল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

