amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২০ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশের স্মার্ট ইনভেস্টিগেশন থ্র ডিজিটাল ফরেন্সিক কর্মশালা

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ২০, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

১৮ ডিসেম্বর  সিআইডি হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে Smart Investigation through Digital Forensic এর উপর একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। জনাব হাসিব আজিজ, অ্যাডিশনাল ডিআইজি, কমান্ড্যান্ট, ডিটিএস, সিআইডি এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান, অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে Korea International Co-operation Agency (KOICA) এর Kolly Kang, Deputy Country Director, KOICA Bangladesh, Mr. Kim Gibum, Project Manager, KOICA Bangladesh সহ সিআইডি’র ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ অন্যান্য প্রশিক্ষণার্থীবৃন্দ।

ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ Cho Eunbyul, Jang Yunsik, Chun Hyunwook ও Kim Junggon মোবাইল, কম্পিউটারসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস থেকে মুছে ফেলা তথ্য কিভাবে পুনরুদ্ধার করা যায়, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালাটি উপস্থাপন করেন বিশেষ পুলিশ সুপার জনাব মোঃ কুতুব উদ্দিন (লিগ্যাল এফেয়ার্স) ও পরিচালনায় ছিলেন এসোসিয়েট প্রফেসর ডঃ খাঁন সরফরাজ আলী, পিএইচডি, এমফিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।