amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ২৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কাউন্টি খেলতে আইপিএল থেকে নান প্রত্যাহার করেছিলেন রেহান

স্পোর্টস ডেস্ক:
ডিসেম্বর ২৪, ২০২২ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

আইপিএল আগামী আসরে খেলার জন্য নিলামে নাম দিয়েছিলেন রেহান আহমেদ। সম্প্রতি তার টেস্ট অভিষেক হয়েছে। অভিষেকেই পাকিস্তানকে ধরাশায়ী করেছেন ১৮ বছর বয়সী লেগ স্পিন অলরাউন্ডার। করাচিতে দ্বিতীয় ইনিংসে রেহান একাই নিয়েছেন ৫ উইকেট।

ইংল্যান্ডের হয়ে এতো কম বয়সে ক্রিকেট ইতিহাসে আর কেউ ৫ উইকেট নেননি। এমন বিশ্ব রেকর্ডের পর টেস্ট ক্রিকেটে আরো বেশি মনোযোগ দিতে আইপিএলের নিলাম থেকে নিজের নাম সরিয়ে নিচ্ছেন রেহান। তিনি ল্যাঙ্কাশায়ারের হয়ে লাল বলের ক্রিকেটে আরো উন্নতি করতে কাজ করে যেতে চান। সামনেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম। মূলত সেখানে খেলে টেস্টে ক্রিকেটে নিজের আরো উন্নতি করতে মনোযোগ আইপিএলে খেলার ইচ্ছে ত্যাগ করছেন রেহান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।