ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কাতার গিয়েছিল ব্রাজিল। বিশ্বকাপের ২২তম আসরেই হেক্সা মিশন পূরণ করতে চেয়েছিল নেইমার-ভিনিসিয়াস-রিচার্লিসনরা। তবে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শেষ আটের লড়াইয়ে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে সেলেসাওরা।
দলের এমন হতাশাজনক বিদায়ের পর চাকরি ছাড়েন কোচ তিতে। তিতের বিদায়ের পর নতুন কোচের সন্ধানে আছে দলটি। দলকে পুনর্গঠিত করতে তিতের স্থলাভিষিক্ত হিসেবে পর্তুগিজ কোচ হোসে মরিনহোকে পেতে চাইছে ব্রাজিল।
ইতোমধ্যে দুই পক্ষের আলোচনা শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে স্কাই স্পোর্টস। ইতালিয়ান সংবাদমাধ্যম লা রিপাবলিকার বরাত দিয়ে স্কাই স্পোর্টস তাদের প্রতিবেদনে বলেছে, মরিনহোর এজেন্ট হোর্হে মেন্ডেসের সঙ্গে যোগাযোগ করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

