আওয়ামীলীগের গঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠনের পরপরই সংসদীয় আসনগুলোতে মনোনয়ন দেওয়ার জন্য সংসদীয় বোর্ড গঠিত হতে হয়। এপ্রেক্ষিতে ২২তম সম্মেলন শেষে গঠিত হয়েছে ১০ সদস্য বিশিষ্ট নতুন সংসদীয় বোর্ড।
শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২২তম সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন।
বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা।
এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, রমেশ চন্দ্র সেন, মো. রাশিদুল আলম ও ডা. দীপু মনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

