amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে ১ জানুয়ারী

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
ডিসেম্বর ২৬, ২০২২ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার পূর্বাচলের বঙ্গবন্ধু-বাংলাদেশ চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) শুরু হতে যাচ্ছে ২৭তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পুরো জানুয়ারী মাসজুড়ে ই প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা। মেলার প্রবশে মূল্য ধরা হয়েছে বড়দের জনপ্রতি ৪০ টাকা এবং বাচ্চাদের ২০ টাকা।

রবিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরুর বিষয়ে এই তথ্য জানিয়েছেন।

এছাড়াও ইপিবি কর্তৃপক্ষ বলছে,এবারের মেলায় দেশি-বিদেশি মিলে মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্টের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে।

ইপিবির সচিব জানান, যাতায়াতের সুবিধার্থে এবার ১০০টির বেশি বিআরটিসি বাস সার্ভিস থাকবে। বাণিজ্য মেলায় যেতে ৩০০ ফিট রাস্তা এখন নির্বিঘ্নে যাতায়াতের জন্য উপযোগী করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।