amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকে প্রেমের অভিনয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

মো.রাসেল সরকার
ডিসেম্বর ২৬, ২০২২ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে সাগর আহম্মেদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে এতথ্য জানান র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন।

গ্রেফতার সাগর আহম্মেদ কুমিল্লার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব জানায়, নরসিংদীতে বসবাসকারী এক তরুণীর (২২) সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সাগর। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং ধর্ষণের দুটি নগ্ন ভিডিও ধারণ করেন। এরপর যৌন সম্পর্ক না রাখলে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেন। পরে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে সেখানে ওই তরুণীর কিছু নগ্ন ছবি আপলোড করেন। ফোনে ধারণ করা ভাইরাল করার ভয় দেখিয়ে গত ১৩ ডিসেম্বর ওই তরুণীকে ধর্ষণ করেন সাগর আহম্মেদ।

এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। পরে নরসিংদী সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে সাগরকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব কর্মকর্তা শামীম হোসেন বলেন, অনেক মেয়ের সঙ্গে সাগরের অবৈধ সম্পর্ক রয়েছে। তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।