amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক দিনকালের প্রকাশনা অব্যাহত থাকবে বিক্ষোভ কর্মসূচি স্থগিত

মোঃ রাসেল সরকার
ডিসেম্বর ২৮, ২০২২ ১২:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাসেল সরকা//
দৈনিক দিনকালের ডিক্লেয়ারেশন ও ছাপাখানার ডিক্লেয়ারেশন বাতিল করে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে দেওয়া আদেশের কার্যকারিতা মৌখিকভাবে স্থগিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। তিনি প্রকাশনা অব্যাহত রাখার মৌখিক নিদর্শনাও দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদও টেলিফোনে প্রকাশনা অব্যাহত রাখার নির্দেশনা দেন। আমার সঙ্গে এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরীর সঙ্গে ফোনে তথ্য মন্ত্রী ও জেলা ম্যাজিস্ট্রেট এই সিদ্ধান্তের কথা জানান। বিএফইউজের অপরাংশের সভাপতি ওমর ফারুকও দুজনে সঙ্গে কথা বলে প্রকাশনা অব্যাহত রাখার পরামর্শ দেন।

প্রকাশনা বাতিলের চিঠি দিনকাল অফিসে পৌছার পর সেখানে ছুটে যাই সাংবাদিক নেতৃবৃন্দরা। সংশ্লিষ্ট কাগজপত্র ঘেঁটে দেখা যায় বাতিল আদেশে বর্ণিত কারণগুলোর ভিত্তি নেই এবং কোন অনিয়ম হয়নি। ২০১৩ ও ২০১৬ সালেই প্রকাশক পরিবর্তনের প্রয়োজনীয় কাগজপত্র জেলা ম্যাজিস্ট্রেট বরাবর জমা দেওয়া হয়েছে। সেটা আমলে না নিয়ে প্রকাশনা বাতিল আদেশ দেওয়া হয়েছে।

বিষয়টি তথ্য মন্ত্রীর নজরে আনলে তিনি টেলিফোনে প্রকাশনা অব্যাহত রাখতে বলেন এবং জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নিদর্শনা দেবেন বলে জানান। পরে দিনকালের পক্ষ থেকে প্রকাশনা অব্যাহত রাখার অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর একটি চিঠি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দরা তাঁর মিন্টো রোডের সরকারী বাসভবনে যায়। তিনি বাসায় ছিলেন না। ফোনে যোগাযোগ করা হলে বাসায় দায়িত্বরত স্টাফকে চিঠিটি রিসিভ করতে বলেন এবং প্রকাশনা অব্যাহত রাখতে কোন বাধা নেই বলে ফোনে তাদেরকে জানান।

আগামীকাল অফিস সময়ে ডিক্লেয়ারেশন বাতিল আদেশ অফিশিয়ালি প্রত্যাহারের অনুরোধ জানালে তিনি আশ্বস্ত করেন।

এ প্রেক্ষিতে দৈনিক দিনকাল যথারীতি আজ প্রকাশিত হবে। প্রকাশনা বাতিলের প্রতিবাদে আগামীকাল বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে যে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তা আপাতত স্থগিতাদেশ করা হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিইউজের সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম ও সহসভাপতি রাশেদুল হক। বিএফইউজে মহাসচিব নুরুল আমিন রোকন অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে তারা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।