amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী ছাড়াও মেট্রোরেলের প্রথম যাত্রী ছিলেন যারা

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
ডিসেম্বর ২৮, ২০২২ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের অন্যতম অর্জন মেট্রোরেলের উদ্বোধন হলো ২৮ ডিসেম্বর। প্রথম যাত্রী হিসেবে উত্তরা থেকেও আগারগাঁও পর্যন্ত গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রীর সাথে মেট্রোরেলের প্রথম যাত্রায় বিভিন্ন শ্রেণি পেশার দুই শতাধিক মানুষ চড়ার সুযোগ পেয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় মেট্রোরেলের উদ্বোধন শেষে উত্তরাস্থ উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোরেলের প্রথম যাত্রী হয়েছনে

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, মাদরাসা শিক্ষক, ইমাম, অন্যান্য ধর্মযাজক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি, পোশাক শ্রমিক, রিকশাচালক, কৃষক, শ্রমিক, বাদাম বিক্রেতা, মেট্রোরেলের শ্রমিক, প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, দৃষ্টি/বুদ্ধি প্রতিবন্ধী।

উদ্বোধনের প্রাথমিক পর্যায়ে যাত্রীরা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সুযোগ পাচ্ছেন। আগামীকাল থেকে প্রায় ১২ কিলোমিটার রাস্তা যাত্রীরা মাত্র ১০ মিনিটে পেরোতে পারবেন মেট্রোরেলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।