কাতার বিশ্বকাপ চলাকালীন গুঞ্জন ওঠে, সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আরব দেশের ক্লাবটিতে এই পর্তুগীজ সুপারস্টারের যোগ দেয়া এখন সময়ের ব্যাপার।এরই মধ্যে স্প্যানিশ গণমাধ্যম মার্কা ও গোল ডটকম জানিয়েছে, রোনালদোর পাশাপাশি সার্জিও রামোসকেও দলে ভেড়াতে যাচ্ছে আল-নাসর। আগামী ১ জানুয়ারি রোনালদের সঙ্গে চুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে ক্লাবটি।
রোনালদো ও রামোসের বন্ধুত্ব অনেক পুরোনো। স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দুজন। ইতোমধ্যে চুক্তির নানা দিক নিয়ে ঐকমত্যে এসেছে রোনালদো ও আল-নাসর। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে গ্রীষ্মে রামোসকে সৌদিতে আনার পরিকল্পনা করছে ক্লাবটি। পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে ২০২৩ সালের ৩০ জুন
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

