amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সি,এম,বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় বই উৎসব অনুষ্ঠিত

মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ
জানুয়ারি ১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ বাবলু মল্লিক, নড়াইল প্রতিনিধিঃ

‘আমাদের স্কুল -আনন্দের রঙিন ফুল’ এমন প্রতিপাদ্য নিয়ে আজ ১ জানুয়ারি বই দিবস উপলক্ষে নড়াইলে কালিয়া উপজেলার ১০নং পহরডাঙ্গা ইউনিয়নের সি, এম,বি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে ।

নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ বয়ে যায়। বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীরা বই পেয়ে উল্লাস করতে থাকে।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সমীর সিকদার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মল্লিক মাহামুদুল ইসলাম।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাফুজা খাতুন সহ শিক্ষক বৃন্দ।

আরো উপস্থিত ছিলেন স্কুল ম্যেনেজিং কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন গণ্যমান্য সামাজিক ব্যাক্তি বর্গ প্রমুখ। পাঠ্য বই বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।