amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক বাংলাদেশি নিহত

Link Copied!

সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন।

গতকাল রবিবার (১ জানুয়ারি) সৌদি আরবের জিদান শহরের রায়হান নামক এলাকায় নিজ বাসায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয় ।

নিহত রাজন মিয়া ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ইদ্রিস আলীর সন্তান।
জানা যায়, নিহত রাজন মিয়া ১১ মাস পূর্বে সৌদির একটি কোম্পানিতে ক্লিনার ভিসা নিয়ে জিদান শহরে পাড়ি জমান।

সেখানে গতকাল রবিবার গোসল করে লুঙ্গি শুকাতে দিতে যায়।এসময় ভেজা লুঙ্গি বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে নিহত রাজন মিয়ার মৃত্যু সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে,পরিবারের উপার্জনক্ষমকে ব্যক্তিকে হারিয়ে সকলে শোকাহত হয়ে করছে শোকের মাতম ।

অপরদিকে রাজন মিয়ার মৃতদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।