amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৪ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রতিষ্ঠাবার্ষিকীতে যেসব কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
জানুয়ারি ৪, ২০২৩ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৪ জানুয়ারি। বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।

প্রতিষ্ঠাকালীন সময়ে সংগঠনটির নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’। পাকিস্তান আমলে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়া হয়। স্বাধীনতার পর নাম হয় ‘বাংলাদেশ ছাত্রলীগ’।

৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিসমূহঃ

– সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন সকাল ৮টায় সংগঠনের নেতাকর্মীদের ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
– বিকেল ৩টায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এছাড়াও আগামী ৬ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।