amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বিপিএলের ট্রফি উন্মোচন, ছিলেন না সাকিব

স্পোর্টস ডেস্ক:
জানুয়ারি ৬, ২০২৩ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

অপেক্ষার পালা শেষ হচ্ছে। রাত পোহালেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এর আগে আজ হয়ে গেল স্পন্সরশিপ ঘোষণা এবং ট্রফি উন্মোচন। কিন্তু ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা যায়নি সাকিব আল হাসানকে। আগের দিন সমালোচনা করে যাওয়া সাকিবকে দেখা না যাওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

বরিশালের হয়ে সাকিবের জায়গায় আসেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। কথা সাকিব কেন আসেননি সেটি জানা যায়নি। তবে বাকি ছয় দলের অধিনায়কই দাঁড়িয়েছিলেন ট্রফির সামনে। অংশ নেন ফটোসেশনে।

আগের দিন বিপিএলের আয়োজন নিয়ে কমিটিকে সমালোচনা করে ধুয়ে দেন সাকিব। ব্যবস্থাপনা ও গুণগত মান নিয়ে তোলেন প্রশ্ন। এর জবাব দিয়েছে বিসিবি। কিন্তু সাকিবকে দেখা যায়নি মাঠে।

এবারের বিপিএলে সর্বোচ্চ তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন ইমরুল কায়েস। সিলেট সিক্সার্সের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, ইয়াসির আলি চৌধুরী খুলনা টাইগার্সের অধিনায়ক। নুরুল হাসান সোহান রংপুর রাইডার্সের, শুভাগত হোম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ও নাসির হোসেন ঢাকা ডমিনেটরসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচে দুপুর ২.৩০ মিনিটে মুখোমুখি হবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।