amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৬ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফায়েজুর রহমান, বিশেষ প্রতিনিধি:
জানুয়ারি ৬, ২০২৩ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদের ৪র্থ বছর পূর্তি উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচার করা হবে এই ভাষণ।

আজ শুক্রবার (৬ জানুয়ারী) সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর ২০১৯ সালের ৭ জানুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার নেতৃত্বে এ নিয়ে টানা তৃতীয়বার তথা চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ।

১৯৯৬ সালে নির্বাচনে জয়লাভ করে প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। পরবর্তীতে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।