বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে উড়ন্ত সূচনা করেছে সিলেট স্ট্রাইকার্স। লো স্কোরিং ম্যাচে তারা বন্দর নগরীর দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েছে ৮ উইকেটে।
শুক্রবার (৬ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচটি শুরু হয় দুপুর আড়াইটায়। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে মাত্র ৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। জবাবে ২ উইকেট হারিয়ে সিলেট স্ট্রাইকার্স জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
চট্টগ্রামের দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটেরও। দলীয় ১২ রান সংগ্রহ করতেই মৃত্যুঞ্জয়ের শিকার হয়ে বিদায় নেন বিদেশি রিক্রুট কলিন অ্যাকারম্যান। শুরু ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে শান্ত ও জাকির হাসান গড়েন ৬৩ রানের জুটি। দলীয় ৭৫ রানে জাকির হাসান লঙ্কান বোলার পুষ্পকুমারার বলে এলবির শিকার হন। তার আগে তিনি ২১ বলে করেন ২৭ রান।
স্কোরকার্ড
চট্রগ্রাম :৮৯/৯
সিলেট ৯০/২

